

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। এর পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে মনিরা শারমিন লিখেছেন, ‘যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল।’
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে বিএনপি সরকার। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এরপর রাতেই তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী সরকারে যুক্ত হয়েছেন।
মনিরা শারমিনের পোস্টে ‘শ্বশুরবাড়ি’ বলতে কাদের বোঝানো হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। পোস্টে কোনো ব্যক্তি বা পরিবারের নামও উল্লেখ করা হয়নি। ফলে তার মন্তব্যটি নির্দিষ্টভাবে কাকে বা কাদের উদ্দেশ করে করা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তবে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরপরই এমন মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে আলোচনা হচ্ছে।


