শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রীতি ভেঙে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:৩৩ এএম আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা করার পুরোনো রীতিতে এবার কিছুটা ব্যতিক্রম দেখা গেল অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের আগের সংবাদ সম্মেলনে একাদশ না জানালেও কিছুক্ষণ পরই সেটি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলা দল থেকে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় একাদশে ফিরেছেন ম্যাট রেনশ। বাকি ১০ জনই আগের টেস্টের একাদশে ছিলেন।

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার—অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন নাথান লায়ন। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও একাদশে জায়গা ধরে রেখেছেন। ফলে স্কট বোল্যান্ডকে আবারও দলের বাইরে থাকতে হচ্ছে।

এর আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাদশ নিয়ে আগেভাগে কিছু জানাতে চাননি। তিনি বলেছিলেন, ম্যাচের উইকেট এখনো দেখা হয়নি। পিচ আরও একবার পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়েও অবশ্য কোনো দুশ্চিন্তা নেই অস্ট্রেলিয়ার। কামিন্স জানিয়েছেন, স্কোয়াডের সবাই সুস্থ আছেন এবং কোনো চোটের সমস্যা নেই।

ম্যাকাই টেস্ট শুরু হবে ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায়। সিরিজের প্রথম টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ফলে দ্বিতীয় টেস্টে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ : ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank