

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেজর লিগ সকারে (এমএলএস) আরেকবার নিজের ক্লাস দেখালেন লিওনেল মেসি। শনিবার (৯ মে) তার অনবদ্য পারফরম্যান্সে টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচজুড়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এমএলএসে ১০০ গোল অবদান পূর্ণ করলেন মেসি। এই সাবেক বার্সেলোনা তারকা ৬৪ ম্যাচে করেছেন ৫৯টি গোল ও ৪১টি অ্যাসিস্ট। এই অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতালির সেবাস্টিয়ান গিওভিঙ্কোর রেকর্ড ভেঙেছেন মেসি। জিওভিনকো ২০১৫ সালে টরন্টোর হয়ে খেলতে এসে ৯৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন, যা মেসির চেয়ে ৩১ ম্যাচ বেশি।
কানাডার এই ম্যাচে মেসি সরাসরি দলের দ্বিতীয় ও তৃতীয় গোলের সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে ডান প্রান্ত থেকে বক্সের বাইরে দাঁড়িয়ে তিনি নিখুঁত একটি পাস বাড়িয়ে দেন লুইস সুয়ারেজের কাছে। উরুগুইয়ান ফরোয়ার্ডের কাজ ছিল শুধু গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে ঠেলে দেওয়া।
এরপর তিনি দারুণ বোঝাপড়া গড়েন স্পেনের সার্জিও রেগুইলিওনের সঙ্গে। সেই আক্রমণ থেকেই রেগুইলিওন নিজের প্রথম লিগ গোলটি করেন।
তবে এই দুই অবদানেই থেমে থাকেননি মেসি। হেরনসরা যখন ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে, তখন তিনি রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ সমন্বয় করেন। ডান দিক থেকে ডি পলের ক্রস পেনাল্টি স্পটে পৌঁছালে মেসি বাম পায়ের শটে গোলরক্ষক লুকা গাভরানের ডান পাশ দিয়ে বল জড়িয়ে দেন।
চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বকাপজয়ী এই তারকা। এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১০টি গোল, যার মধ্যে ৯টি এসেছে লিগে এবং ১টি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে।
