মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল
expand
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল লাল-সবুজের তরুণরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে হারিয়ে যে কীর্তি কোনো ফাইনালে আগে করতে পারেনি বাংলাদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালে-এর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখা যায়। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির।

টাইব্রেকারের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়, যখন গোলরক্ষক মাহিন ভারতের প্রথম শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম একে একে গোল করে দলকে এগিয়ে রাখেন। তবে চতুর্থ শটে স্যামুয়েলের দুর্ভাগ্য তার নেওয়া শট লাগে ক্রসবারে, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

সবচেয়ে বড় নাটক জমে শেষ শট ঘিরে। ভারতের নির্ভরযোগ্য গোলদাতা শট নিতে এসে বল উড়িয়ে মারেন পোস্টের অনেক ওপর দিয়ে। ফলে বাংলাদেশের সামনে তৈরি হয় সুবর্ণ সুযোগশেষ শটে গোল মানেই শিরোপা। সেই চাপের মুহূর্তে এগিয়ে আসেন প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। অসাধারণ স্থিরতায় বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ছিল তুলনামূলক আধিপত্যশীল, কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবুও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিন ছিলেন দৃঢ়, প্রতিপক্ষকে বড় কোনো সুযোগ তৈরি করতে দেননি। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে বাংলাদেশও কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করেছিল, যদিও সেগুলো কাজে লাগানো যায়নি।

গ্যালারিতেও ছিল লাল-সবুজের দাপট। প্রবাসী বাংলাদেশিদের সমর্থনে মুখর ছিল পুরো স্টেডিয়াম। মাঠের লড়াইয়ে যেমন উত্তেজনা ছিল, তেমনি দর্শকাসনেও ছিল উৎসবের আমেজ।

সব মিলিয়ে, এই জয়ের মাধ্যমে শুধু শিরোপা ধরে রাখাই নয়, ইতিহাসও গড়ল বাংলাদেশ ফাইনালে প্রথমবার ভারতের বিপক্ষে জয়, আরেকটি গৌরবময় অধ্যায় যোগ হলো দেশের ফুটবলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Iran VS New Zealand
45'+7'
1 - 1
32' Ramin Rezaeian
7' Elijah Just
World Cup