

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। দলের সবশেষ ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন না তিনি। এমনকি দলের হয়ে অনুশীলনেও দেখা যায়নি তাকে।
গুঞ্জন আছে, একাধিক ইস্যুতে ক্লাবের সঙ্গে মনোমালিন্য হয়েছে রোনালদোর। আর এমন ঘটনা বেশ ভালোভাবেই উপভোগ করছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের সমর্থকরা। সৌদির রাস্তায় রোনালদোর নিঁখোজ বিজ্ঞপ্তির পোস্টার লাগিয়ে রসিকতা করতেও ছাড়েনি ক্লাবটির সমর্থকরা।
সৌদির কিছু রাস্তায় লাগানো রোনালদোকে নিয়ে পোস্টারে লেখা ছিল, ‘এটি একজন চল্লিশ বছর বয়সী খেলোয়াড়, যে অতিরিক্ত কান্নার বোঝা বয়ে বেড়াচ্ছ এবং তার পরিবার তাকে খুঁজছে।’
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্থিক সহায়তা এবং ক্লাবের ব্যবস্থাপনা থেকেই রোনালদো-আল নাসরের মনোমালিন্যের সূত্রপাত। বিশেষ করে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর বেজায় চটেছেন রোনালদো।
পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ, আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা।
প্রসঙ্গত, ২০২৩ সালে ক্রীড়া জগতে চমক সৃষ্টি করে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। তারপর মধ্য প্রাচ্যের এই লিগে তাঁর সঙ্গে যোগ দেন করিম বেনজেমা, নেইমার, রবার্তো ফিরমিনো, সাদিও মানে ও আয়মেরিক লার্পোতার মতো তারকা খেলোয়াড়।
মন্তব্য করুন

