

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে ক্লাবের কার্যক্রম নিয়ে অসন্তোষ থেকে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামেননি আল নাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
গুঞ্জন উঠেছে, আল-নাসর ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় ক্যারিয়ারের ইতি টানতে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে আগ্রহী রোনালদো। এ নিয়ে ইংলিশ ক্লাবটির সাথে আলোচনাও চালাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ দাবি করেছে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফটমব।
প্রতিবেদনে বলা হয়, ক্লাবের ধারাবাহিক ব্যর্থতা এবং কৌশলগত মতপার্থক্যর কারণে আল-নাসরের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি হয়েছে।
এছাড়া, কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ম্যানেজমেন্টের সাথে তার দূরত্বের সৃষ্টি হয়েছে। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার কথা ভাবতে শুরু করেছেন রোনালদো।
ক্যারিয়ারে দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিলেন রোনালদো। প্রথম দফায় ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ওল্ড ট্রাফোডে এক রূপক্থার গল্প লেখেন তিনি। এই সময়ে তিনি ৩টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ এবং নিজের প্রথম ব্যালন ডি'অর জেতেন।
এরপর ২০২১ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে নিজের কৈশোরের ক্লাবে আবারও ফেরেন রোনালদো। তবে দলীয় ব্যর্থতা এবং কোচ এরিক টেন হ্যাগের সাথে বিবাদের জেরে শেষ পর্যন্ত ২০২৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি।
মন্তব্য করুন

