বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গ্যালারি থেকে শহীদ আবু সাঈদের নাম মুছে ফেলায় ক্ষোভ আসিফের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০১:১১ এএম আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২:৫৭ এএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পেছনে আবু সাইদের নাম মুছে ফেলার দৃশ্য।  ছবি: সংগৃহীত
expand
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পেছনে আবু সাইদের নাম মুছে ফেলার দৃশ্য। ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি থেকে শহীদ আবু সাঈদের নাম মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তবর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

শহীদ আবু সাইদের নামে স্টেডিয়ামের গ্যালারি। ছবি: আসিফ মাহমুদের পোস্ট থেকে নেওয়া

পোস্টে তিনি বলেন, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের সম্মানে আমরা মিরপুর স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করেছিলাম, কিন্তু নতুন সরকারের অবৈধ বিসিবি প্রেসিডেন্ট সেটা অপসারণ করেছে।

গ্যালারি থেকে আবু সাইদের নাম মুছে ফেলার পর। ছবি: আসিফ মাহমুদের পোস্ট থেকে নেওয়া

পোস্টের শেষে তিনি এমন কাজের জন্য নতুন সরকার, ন্যাপোকিডগণ এবং নতুন সভাপতিকে কটাক্ষ করে ধন্যবাদ জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন