মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম
সংগৃহীত ছবি
expand

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ বা সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরের পারফরম্যান্সের ভিত্তিতে ৪-৩-৩ ফরমেশনে সাতটি দেশের খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সর্বোচ্চ তিনজন ফুটবলার জায়গা পেয়েছেন এই একাদশে। রক্ষণভাগে রয়েছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরো।

মাঝমাঠে আছেন রদ্রি, যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তিনি জিতেছেন গোল্ডেন বল।

রানার্সআপ আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন দুইজন। অধিনায়ক লিওনেল মেসি ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করে আক্রমণভাগে স্থান করে নিয়েছেন। রক্ষণভাগে আছেন লিসান্দ্রো মার্তিনেজ, যিনি পুরো আসরেই ছিলেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য ডিফেন্ডার।

সেমিফাইনালিস্ট ফ্রান্সের তিন খেলোয়াড়ও আছেন সেরা একাদশে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে এবং ৭ অ্যাসিস্ট করা মাইকেল ওলিসে আক্রমণভাগে জায়গা পেয়েছেন। ডিফেন্সে নির্বাচিত হয়েছেন দায়ো উপামেকানো।

ইংল্যান্ডের জুড বেলিংহ্যামও জায়গা করে নিয়েছেন মাঝমাঠে। ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি মিডফিল্ডার হয়েও ৭ গোল করে তিনি গড়েছেন নতুন রেকর্ড। স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, যিনি গোলের ধারাবাহিকতায় ছিলেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার।

গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার ওপর। ৪০ বছর বয়সী এই গোলকিপার স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে একাধিক দুর্দান্ত সেভ করে কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফিফা ঘোষিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ (৪-৩-৩):

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

ডিফেন্ডার: পেদ্রো পেরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার: রদ্রি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank