মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মুখ খুললেন গলা চেপে ধরার কাণ্ডে জড়িত আর্জেন্টিনার ফুটবলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
এনপিবি কোলাজ
expand

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে এক অপ্রীতিকর হাতাহাতির ঘটনা ঘটে।

গোল ডটকমের খবর অনুযায়ী, ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ খেলোয়াড়দের দিকে লাথি ও ঘুষি ছোড়েন, এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং গাভির সঙ্গে সংঘর্ষে জড়ান।

পাশাপাশি ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও রদ্রির দিকে ঘুষি ছুড়তে দেখা যায়। শুরুতে পারেদেসকে লাল কার্ড দেওয়ার কথা বলা হলেও পরে অফিসিয়াল রেকর্ড থেকে তা সরিয়ে নেওয়া হয় এবং ফিফা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে।

ম্যাচ শেষের পর হাতাহাতির ঘটনা নিয়ে এটিই ছিল পারেদেসের প্রথম কোনো বক্তব্য, তবে সেখানে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি।

কোনো প্রকার অনুশোচনা না দেখিয়ে বরং পুরো টুর্নামেন্টে দলের লড়াই ও পারফরম্যান্স নিয়ে নিজের গর্ব প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় পারেদেস জানান, দেশকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে না পারার কষ্ট তার আছে, কিন্তু তিনি মাথা উঁচু করেই লিখছেন।

শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জার্সির জন্য লড়াই করা এবং এই আর্জেন্টিনা দলের অংশ হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank