

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন এর উপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।
পোস্টে তিনি বলেন, ইতালিতে জুলাইয়ের সহযোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী সন্ত্রা সী গোষ্ঠীর হামলা ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একইসঙ্গে বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ইতালির সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যও আহ্বান আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার ভাই ও ভাইয়ের পরিবারের সাথে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সেখানকার এক পার্কে ঘুরতে গেলে তাকে জুলাই সন্ত্রাস আখ্যা দিয়ে গায়ে হাত তোলে সেখানে অবস্থানরত নিষিদ্ধ ছাত্র-যুবলীগ সমর্থকরা।


