মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? 

ধর্ম ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? ছবি: সংগৃহীত
expand

প্রশ্ন: বাড়িতে বাজার করে আনা হাঁস-মুরগি নিয়ে মাঝেমধ্যেই ছোটখাটো তর্ক লেগেই যায়। বিশেষ করে ড্রেসিং করা মুরগি হলে তো কথাই নেই। কেউ বলে, বাজারের ড্রেসিং ঠিক আছে; আবার কেউ দৃঢ়ভাবে বলে, গরম পানিতে চুবিয়ে লোম তোলার এ পদ্ধতি নাকি শরিয়তসম্মত নয়।

এখন আপনার কাছে জানতে চাই, বর্তমানে আমাদের দেশে প্রচলিত হাঁস-মুরগি ড্রেসিং করার পদ্ধতিটি কি শরিয়তসম্মত? ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া যাবে কি?

-সাদমান নাদিম, মিরপুর

উত্তর: দোকানগুলোতে সাধারণত যে পদ্ধতিতে হাঁস-মুরগি ড্রেসিং করা হয়, তাতে ওই মুরগির গোশত খাওয়া নাজায়েজ বা মাকরূহ হয়ে যায় না। কারণ, এক্ষেত্রে মুরগি বা হাঁস গরম পানিতে যতটুকু সময় চুবিয়ে রাখা হয়, এতে তাদের ভেতরের নাপাকির প্রভাব গোশতে পৌঁছে না। বরং এর দ্বারা শুধু লোমকূপগুলো ঢিলা ও নরম হয়ে যায়।

অবশ্য যদি এত বেশি সময় তপ্ত গরম পানিতে হাঁস-মুরগি চুবিয়ে রাখা হয়, যার ফলে নাপাকির প্রভাব ও গন্ধ গোশতের ভেতর চলে যায়, তাহলে সেক্ষেত্রে ওই মুরগি বা হাঁসের গোশত খাওয়া নাজায়েজ হয়ে যাবে।

আর যেসব হাঁস-মুরগি সাধারণ নিয়মে ড্রেসিং করা হয়, (অর্থাৎ অধিক সময় ফুটন্ত পানিতে চুবিয়ে রাখা হয় না) সেগুলোও রান্না করার পূর্বে ভালোভাবে ধুয়ে পাক করে নেওয়া জরুরি।

উল্লেখ্য, ড্রেসিংয়ের প্রচলিত পদ্ধতি কিছুটা সংশোধনযোগ্য। এতে আপত্তিকর বিষয় রয়েছে।

(আলবাহরুর রায়েক : ১/২৩৯, ফাতহুল কাদির : ১/১৮৬, মাজমাউল আনহুর : ১/৯১)

উত্তর দিয়েছেন-

মুফতি নিজাম উদ্দীন আল আদনান

মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank