মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিই বিশ্বকাপের সেরা খেলোয়াড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফিফা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' তুলে দেয় স্পেন অধিনায়ক রদ্রির হাতে।

তবে মাঠের পারফরম্যান্সে মেসি এগিয়ে থাকা সত্ত্বেও ফিফার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে বেশ বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। অবশেষে সেই আলোচনার জল গড়িয়েছে ভিন্ন খাতে। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা

(আইএফএফএইচএস) ফিফার সিদ্ধান্তকে একপাশে সরিয়ে লিওনেল মেসিকেই ২০২৬ বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে।

আইএফএফএইচএস কোনো আবেগ বা পছন্দের ভিত্তিতে নয়, বরং আধুনিক 'ডেটা-পারফরম্যান্স ইনডেক্স' বিশ্লেষণ করে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে।

পুরো টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, ম্যাচের রেটিং এবং বিশেষ করে নকআউট পর্বের প্রভাবকে গাণিতিক সমীকরণে মেপে তারা এই মূল্যায়ন করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, আসরের ৮টি ম্যাচে মেসি মোট ৮টি গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেছেন। পুরো টুর্নামেন্টে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।

বিশেষ করে কঠিন নকআউট পর্বে দলকে টেনে তোলার ক্ষেত্রে মেসির যে অবিশ্বাস্য ভূমিকা ছিল, তা-ই তাকে পারফরম্যান্সের বিচারে সবার চেয়ে এগিয়ে রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank