রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:২২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে জয় এনে দেওয়া একাদশেই আস্থা রেখেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

আগের ম্যাচের জয়ী দলেই ভরসা রেখে কোনো পরিবর্তন ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন স্কালোনি। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন হুলিয়ান আলভারেজ। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

অন্যদিকে সুইজারল্যান্ডও তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। রক্ষণভাগে ম্যানুয়েল আকানজি ও নিকো এলভেদিকে নিয়ে গড়া ডিফেন্সের সামনে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ গ্রানিত জাকা। আক্রমণে ভরসা ব্রিল এমবোলো।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Switzerland
39'
1 - 0
10' Alexis Mac Allister
World Cup