শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাজধানীর একাংশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনায় তেজগাঁও, বাংলামোটরসহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত ওই সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসি জানিয়েছে, সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার ও ইস্কাটনসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিপিডিসির এক পরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শনিবার রাত ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup