রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে বিদায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

জুড বেলিংহামের দুর্দান্ত জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে শেষ চারে জায়গা করে নেয় থ্রি লায়ন্সরা। অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেও সেখানেই থেমে যায় নরওয়ের স্বপ্নযাত্রা।

ম্যাচের শুরুতেই চমক দেখায় নরওয়ে। মাঝমাঠে বল কেড়ে দ্রুত আক্রমণে উঠে আলেক্সান্ডার শেলদেরুপ বক্সের বাঁ দিক থেকে জোরালো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল নরওয়ে। পাল্টা আক্রমণে আলেক্সান্ডার সোরলোথের সামনে ফাঁকায় ছিলেন আর্লিং হালান্ড। তবে পাস না দিয়ে নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন সোরলোথ, যা লক্ষ্যভ্রষ্ট হয়। সেই সুযোগ হাতছাড়া করার মূল্যও দিতে হয় নরওয়েকে।

বিরতির ঠিক আগে এলিয়ট অ্যান্ডারসনের পাস থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন জুড বেলিংহামের কাছে। একজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ফিনিশে সমতাসূচক গোল করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। এর কিছুক্ষণ আগে হ্যারি কেইনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে নরওয়ে একবার বল জালে পাঠালেও ফাউলের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে ইংল্যান্ডও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে আবারও নায়ক বেলিংহাম। বক্সের ভেতরে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

এরপর জেড স্পেন্সকে ঘিরে পেনাল্টির নাটকীয়তা তৈরি হয়। প্রথমে রেফারি স্পটকিকের নির্দেশ দিলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করেন। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স নিজেই সংঘর্ষটি ঘটানোর চেষ্টা করেছিলেন। ফলে পেনাল্টি বাতিল করে নরওয়েকে ফ্রি-কিক দেওয়া হয়।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। সেমিফাইনালে থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল। আগামী ১৬ জুলাই ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই লড়াই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Switzerland
35'
1 - 0
10' Alexis Mac Allister
World Cup