রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ২১ রেকর্ডের মালিক মেসি, অপেক্ষায় আরও নতুন ইতিহাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৫:৩৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জেতানোর পর থেকে যেন নতুন উদ্যমে ছুটছেন তিনি। চলতি ২০২৬ বিশ্বকাপেও মেসি গড়েছেন অবিশ্বাস্য সব রেকর্ড।

সব মিলিয়ে এখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে ৩৯ বছর বয়সী মেসির নামের পাশে যুক্ত হয়েছে ২১টি অনন্য রেকর্ড। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আরও তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তাই এই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টাইন মহাতারকা আরও নতুন রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করার অপেক্ষায় আছেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক: ৩৮ বছর ৩৫৭ দিন

বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল: ৭

সর্বাধিক বিশ্বকাপে অংশগ্রহণ: ৬ (ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুইলার্মে ওচোয়ার সঙ্গে যৌথভাবে)

ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ড: ৫ আসর

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ: ৩১ ম্যাচ

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ: ২৩

বিশ্বকাপে সর্বাধিক মিনিট মাঠে: ২৭৭০ মিনিট

বিশ্বকাপে সর্বাধিক সফল ড্রিবল: ১০৭

ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্ট: ৫ আসর

একই বিশ্বকাপের সব নকআউট রাউন্ডসহ প্রতিটি পর্বে গোল করা একমাত্র ফুটবলার (১৯৭০ সালের জাইরজিনহোর সঙ্গে যৌথভাবে)

টানা বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক গোল: ৯ ম্যাচ

টানা নকআউট ম্যাচে গোলের রেকর্ড: ৬ ম্যাচ

২০ বছরের আগে, ২০-২৯ বছরের মধ্যে এবং ৩০ বছরের পর বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়

বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান: ২০ বছর (২০০৬-২০২৬)

বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস: ৪

একই বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস: ২টি (২০২৬)

সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ: ১৫ বার

এক আসরে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ: ৪ বার (২০১৪) (ওয়েসলি স্নাইডারের সঙ্গে যৌথভাবে ,২০১০)

দুই আসরে গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার: ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ

এক আসরে সর্বোচ্চ গোল: ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের এক আসরে ১৩ গোলের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য মেসির। এজন্য তাকে আর ৫টি গোল করতে হবে।

বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক: আর একটি হ্যাটট্রিক করতে পারলে তিনি সান্দর কোকশিস, জাস্ট ফন্টেইন, গার্ড মুলার ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো কিংবদন্তিদের রেকর্ডে ভাগ বসাতে পারবেন।

সবচেয়ে বয়স্ক গোল্ডেন বুট জয়ী: বর্তমানে ১৯৯৮ বিশ্বকাপে ৩০ বছর বয়সে ৬ গোল করা ক্রোয়েশিয়ার দাভোর শুকেরের দখলে থাকা এই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে মেসির।

বয়স্ক খেলোয়াড় হিসেবে দুইবার চ্যাম্পিয়ন: নিলতন সান্তোসের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার হাতছানিও থাকছে তার সামনে। ১৯৬২ সালে ৩৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতেন নিলতন।

উল্লেখ্য, মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলকে যা দিয়েছেন, তা রূপকথার মতো। এখন দেখার বিষয়, ২০২৬ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তিনি নিজের রেকর্ডবুককে আরও কতটা সমৃদ্ধ করতে পারেন। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী এই মহাতারকা ফুটবল ভক্তদের নতুন কোনো ম্যাজিক উপহার দেবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Switzerland
37'
1 - 0
10' Alexis Mac Allister
World Cup