শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
অভিযুক্ত মোহাম্মদ ফিরোজ শাহ।
expand
অভিযুক্ত মোহাম্মদ ফিরোজ শাহ।

সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্ত্রীর হাতে প্রেমিকাসহ ধরা পড়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে দলটি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া মোহাম্মদ ফিরোজ শাহ সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দীঘির পাড়ে এক নারীর সঙ্গে ফিরোজ শাহকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান তার স্ত্রী সোনিয়া খাতুন। এ সময় ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। উপস্থিত লোকজনের সামনেই তাদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ফিরোজ শাহর স্ত্রীকে স্থানীয়দের ৯৯৯ নম্বরে ফোন করার আহ্বান জানাতে এবং স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরকীয়ার অভিযোগ তুলতে শোনা যায়। তিনি আরও দাবি করেন, অতীতেও তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে ঘটনাটির বিষয়ে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।

এর পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার আমীর মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে ফিরোজ শাহকে দলীয় পদ ও সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সংগঠনের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে।

এতে আরও বলা হয়, ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মোহাম্মদ ফিরোজ শাহকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে ফিরোজ শাহর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup