

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই সমর্থনের পেছনে লিওনেল মেসির ফুটবল নৈপুণ্য নয়, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রতি তার রাজনৈতিক সমর্থন ও ব্যক্তিগত শ্রদ্ধাই প্রধান কারণ।
সম্প্রতি ‘মোজো পডকাস্ট’-এ অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে উপস্থাপক জানতে চান, লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সের কারণেই কি তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন? জবাবে নেতানিয়াহু বলেন, ‘না, মেসির চেয়ে মিলেই আমার কাছে আগে।’
এরপর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন সত্যিকারের সুপারস্টার এবং ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু।’
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য মূলত প্রেসিডেন্ট মিলেইয়ের প্রতি তার রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের প্রতিফলন। ক্ষমতায় আসার পর থেকেই মিলেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দেশটির পক্ষে অবস্থান নিয়েছেন।
এ ছাড়া আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনাও ঘোষণা করেছেন মিলেই, যা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।
একই সাক্ষাৎকারে লিওনেল মেসির প্রসঙ্গও উঠে আসে। মেসির প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ‘৩৯ বছর বয়সী একজন মানুষ, যিনি ইতোমধ্যে সব ধরনের সাফল্য অর্জন করেছেন, তবুও মনে হয় তার এখনও অনেক কিছু করার বাকি আছে।’

