

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বলেছেন, ‘আমি গেঞ্জি পরে আপনাদের সামনে আসার মানে হচ্ছে আমি আপনাদের মেহমান না, আজকে থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা রাজি আছেন? বাঁশখালী এলাকার নাগরিকত্ব দেবেন আমারে? আলহামদুলিল্লাহ্, ধন্যবাদ।’
শুক্রবার (১০ জুলাই) সকালে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, দেশের কিছু এলাকায় প্রায় প্রতি বছরই বন্যা দেখা দেয়। অথচ এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘সমস্যা যেখানে আছে, সমাধানও সেখানে রয়েছে। সত্যিকার অর্থে দায়িত্বশীল ও দেশপ্রেমিক সরকার দেশ পরিচালনা করলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু বছরের পর বছর একই পরিস্থিতি চলতে থাকায় বোঝা যায়, যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘আগে যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা দেশের মানুষের কথা চিন্তা করে নি, তারা করেছে শুধু নিজেদের তিন্তা। জনগণের সম্পদ চুরি ও লুণ্ঠন করেছে ওরা। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। তারা দেশ ও জাতির দুষমন। আমাদের যুদ্ধ সবধরনের চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের যুদ্ধ সবধরনের লুণ্ঠন ও চাঁদাবাজি বিরুদ্ধে।’
দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদ নির্বাচনে জনগণ আমাদের ৯০টি আসনে নির্বাচিত করে বিরোধীদল হিসেবে সংসদে পাঠিয়েছে। সেখানে আমাদের বসে বসে আঙুল চোষার জন্য পাঠায়নি। জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলার জন্যই আমাদের সংসদে পাঠানো হয়েছে। তাই যেখানেই জনগণের সমস্যা ও দুর্ভোগ, সেখানেই আমরা সোচ্চার হব। যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।’
এপরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম টিম সদস্য জাফর সাদেক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে (ভূমি) ওমর সানি আকন, ওসি রবিউল হক, ডাকসু জিএস এস. এম ফরহাদ, দক্ষিণ জেলা জামাতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক প্রমুখ।