শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে যে দলকে সমর্থন করছেন নেতানিয়াহু

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আলবিসেলেস্তেদের প্রতি তার এই সমর্থনের পেছনে ফুটবল মহাতারকা লিওনেল মেসির কোনো অবদান নেই; বরং আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রতি ভালোবাসাই এর মূল কারণ।

প্রেসিডেন্ট মিলেইকে ‘আসল সুপারস্টার’ এবং ‘ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে (মোজো পডকাস্ট) অংশ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, বিশ্বকাপে তার আর্জেন্টিনা দলকে সমর্থন করার পেছনে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির কোনো ভূমিকা নেই।

পডকাস্টের সঞ্চালক যখন মজা করে জানতে চান, মেসির জাদুকরী খেলার কারণেই তিনি আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন কি না, তখন নেতানিয়াহু সরাসরি জবাব দেন, ‘না, মেসির চেয়ে মিলেই আমার কাছে আগে।’

আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ভূয়সী প্রশংসা করে নেতানিয়াহু আরও বলেন, ‘তিনি (মিলেই) একজন সত্যিকারের সুপারস্টার এবং ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু।’

নেতানিয়াহুর এই মন্তব্য মূলত প্রেসিডেন্ট মিলেইয়ের প্রতি তার রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনেরই বহিঃপ্রকাশ। ক্ষমতা গ্রহণের পর থেকেই মিলেই ইসরায়েল সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছেন।

তিনি বরাবরই ইসরায়েলের পক্ষে তার প্রকাশ্য অবস্থান জানান দিয়েছেন এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছেন। এমনকি আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনাও ঘোষণা করেছেন মিলেই।

একই সাক্ষাৎকারে মেসির ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, '৩৯ বছর বয়সী একজন মানুষ, যে ইতিমধ্যে সব ধরনের সাফল্য অর্জন করেছে, তবুও মনে হচ্ছে তার এখনও অনেক কিছু করার বাকি আছে।'

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা যখন অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গন থেকে দলটির প্রতি নেতানিয়াহুর এমন প্রচ্ছন্ন সমর্থন বিশ্বজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup