বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের পেনাল্টি মিসের পর যা বললেন হালান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:২৬ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

মরক্কোর বিপক্ষে ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি নেওয়ার আগে দীর্ঘ বিরতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শুধু ফরাসি শিবিরই নয়, বিষয়টি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও।

ম্যাচে পেনাল্টি পাওয়ার পর শট নেওয়ার আগে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এমবাপ্পকে। শেষ পর্যন্ত তার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

ঘটনার পর টেলিভিশনের পর্দায় এমবাপ্পের একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে হালান্ড লিখেছেন, ‘একটি পেনাল্টি নিতে পাঁচ মিনিট অপেক্ষা করা সত্যিই অনেক বেশি সময়।’

যদিও হালান্ড ‘পাঁচ মিনিট’ উল্লেখ করেছেন, বাস্তবে পেনাল্টি দেওয়ার পর শট নেওয়া পর্যন্ত সময় লেগেছিল প্রায় ৩ মিনিট ১৫ সেকেন্ড। মূলত ভিএআর পর্যালোচনার কারণেই এই বিলম্ব হয়।

মরক্কোর খেলোয়াড়রা দাবি করেছিলেন, আক্রমণের শুরুতে আশরাফ হাকিমির ওপর ফাউল হয়েছিল। পাশাপাশি এমবাপ্পের ওপর করা ফাউল থেকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তাদের আপত্তি ছিল।

ম্যাচের রেফারি আর্জেন্টিনার ফাকুন্দো টেলোকে অন-ফিল্ড মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ডাকা হয়নি। তবে ভিএআর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন