শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হালান্ডদের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে বড় দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:৫৯ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

নরওয়ের বিপক্ষে শনিবার রাতের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ডিফেন্ডার জারেল কোয়ানসাহর লাল কার্ডের শাস্তি কমানোর আবেদন নাকচ করে বরং তার নিষেধাজ্ঞা দুই ম্যাচে বাড়িয়েছে ফিফা।

শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে হেসুস গায়ার্দোর ওপর কঠোর ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন কোয়ানসাহ। সাধারণ নিয়মে এমন অপরাধে এক ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ার কথা থাকলেও, ঘটনাটিকে গুরুতর বিবেচনা করে ফিফা তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে সেই ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। যদিও দল ফাইনালে পৌঁছাতে পারলে সেখানে খেলতে তার কোনো বাধা থাকবে না।

কোয়ানসাহর অনুপস্থিতি ইংল্যান্ডের রক্ষণভাগে নতুন সংকট তৈরি করেছে। বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে বিকল্প নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ টমাস টুখেল। এরই মধ্যে হ্যামস্ট্রিং চোটে রিস জেমস ছিটকে গেছেন, আর টিনো লিভরামেন্তো পুরো টুর্নামেন্ট থেকেই বাইরে।

মেক্সিকোর বিপক্ষে কোয়ানসাহ মাঠ ছাড়ার পর ম্যাচ চলাকালেই জন স্টোনস ও এজরি কনসাকে পজিশন বদল করে রাইট সাইড সামলাতে হয়েছিল। নরওয়ের বিপক্ষে সেই জায়গায় এবার জেড স্পেন্সকে খেলানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।

অবশ্য ইংল্যান্ড যদি নরওয়ের কাছে হেরে বিদায় নেয়, তাহলে কোয়ানসাহর নিষেধাজ্ঞার অবশিষ্ট অংশ কার্যকর হবে দলের পরবর্তী অফিসিয়াল ম্যাচে। অন্যদিকে ইংলিশদের লক্ষ্য টুর্নামেন্টে আরও তিনটি ম্যাচ খেলে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে জায়গা করে নেওয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup