বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইশোস্পিডকে নিয়ে ফিফার কড়া বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড (ড্যারেন ওয়াটকিনস জুনিয়র) বর্ণবাদের শিকার হয়েছেন।

৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচ চলাকালে গ্যালারির এক দর্শক তাকে লক্ষ্য করে স্প্যানিশ ভাষায় ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো’ বলে আপত্তিকর মন্তব্য করেন।

আইশোস্পিড মূলত ফিফা, ফক্স স্পোর্টস ও ইউটিউবের সাথে চুক্তির অংশ হিসেবে বিশ্বকাপের ম্যাচগুলো গ্যালারি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে দ্রুত কঠোর অবস্থান নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানায় যে, বিষয়টি নিয়ে ইতিমেধ্যই আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ফিফা স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনো ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যকে প্রশ্রয় দেয় না। বিশ্বকাপ ফুটবল কেবল মাঠের লড়াই নয়, বরং এটি ঐক্য, বৈচিত্র্য ও সম্মানের একটি বড় উৎসব।

তাই যারা এর পরিপন্থী আচরণ করবে, তাদের বিরুদ্ধে সবসময়ই ফিফার অবস্থান থাকবে আপসহীন ও কঠোর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup