শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমন সমর্থককে কাছে পেতে চাইবে না আর্জেন্টিনা!

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন পারফর্মার ডেরেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। ফুটবল পাড়ায় যাকে সবাই চেনে ‘আইশোস্পিড’ নামে। চলতি বিশ্বকাপে এই ইউটিউবার যেসব দলের পাশে দাঁড়িয়েছেন, তারাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এবার আর্জেন্টিনার বিপক্ষে নামছেন তিনি। তাতেই খুশিই হতে পারেন আকাশি-নীলের ভক্তরা। কারণ, ওয়াটকিন্সের সমর্থন না পাওয়া দলই বিশ্বকাপে নিয়মিত জয় পাচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর ভক্ত হিসেবে পরিচিত আইশোস্পিড বিশ্বকাপজুড়ে বিভিন্ন ম্যাচে উপস্থিত ছিলেন। বিশেষ করে পর্তুগালের প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে তাকে। রোনালদোর প্রতি ভালোবাসা থেকেই পর্তুগালের পাশে ছিলেন তিনি। কিন্তু শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পর্তুগালের। সেই ম্যাচে রোনালদোর বিদায় দেখে কান্নায় ভেঙে পড়েন এই মার্কিন ইনফ্লুয়েন্সার।

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন স্পিড। কিন্তু মদরিচদের হারিয়ে নকআউটে এবারের প্রথম ম্যাচ জিতেছে রবার্তো মার্তিনেসের দল। বিপরীতে, স্পেনের বিপক্ষে এই ইউটিউবার মাঠে সমর্থন দিতে আসার দিনে পরাজয় বরণ করে রোনালদোরা।

এর আগে ব্রাজিলের ম্যাচেও দেখা গেছে তাকে। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে ভিআইপি বক্সে বসে ম্যাচ উপভোগ করেছেন, নেইমারদের সমর্থনে গলা ফাটিয়েছেন। কিন্তু সেই ম্যাচেও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিদায় করে দেয় নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলেই শেষ হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। তাতে আইশোস্পিডের সমর্থন নিয়ে ওঠেছে প্রশ্ন।

তবে স্পিডকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে। রোনালদো-মেসি দ্বৈরথের কারণে আর্জেন্টিনার ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলের জার্সি পরে হাজির হয়েছেন তিনি। এতে লাভই হয়েছে মেসিদের। আর্জেন্টিনা নিজেদের চার ম্যাচেই জিতেছে। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা মেসি করেছেন সাত গোল।

সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও ভোজিনহাদের জার্সি পরে মাঠে উপস্থিত ছিলেন স্পিড। সেই ম্যাচেও মেসি গোল করে কেপ ভার্দের রূপকথার যাত্রার ইতি টানেন।

পর্তুগাল ও ব্রাজিল বিদায় নেওয়ার পর এখন স্পিডের একমাত্র ‘মিশন’ যেন আর্জেন্টিনার বিপক্ষে সমর্থন দেওয়া। বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মিশরের বিপক্ষে ম্যাচেও প্রতিপক্ষের জার্সিতে দেখা যেতে পারে তাকে। তাতে লাভই হবে মেসিদের। কারণ, এমন অপয়া সমর্থক নিশ্চয়ই চাইবে না মেসিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup