বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন মেসি, ইতিহাসে প্রথম

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম
লিওনেল মেসি
expand
লিওনেল মেসি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ঘিরে আলোচনায় লিওনেল মেসি। খেলা শুরু থেকেই মাঠে নেমেছেন তিনি। তবে শুরু থেকেই সমহিমায় জ্বলে ওঠেননি তিনি। এরইমধ্যে লজ্জার এক রেকর্ডও গড়ে ফেলেছেন।

মঙ্গলবার মিসরের বিপক্ষে লড়াইয়ে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় মিসর। গোলটি করেন ইয়াসের ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই আর্জেন্টিনা পেনাল্টি পায়। ১৯ মিনিটে বক্সের ভেতর নিকলাস তালিয়াফিকোকে ফাউল করা হয়। রেফারি পেনাল্টির নির্দেশ দেন।

স্পট কিক নিতে আসেন মেসি নিজেই। তিনি শট নেন ডান দিকে। কিন্তু মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর ঠিক দিকেই ঝাঁপ দেন। বল ঠেকিয়ে দেন তিনি। ফলে গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।

এই নিয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও তার পেনাল্টি সেভ হয়েছিল। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

শুটআউট বাদ দিলে, এক বিশ্বকাপে দুইবার পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় এখন মেসি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট চারটি পেনাল্টি মিস হলো বিশ্বকাপে। এটিও একটি রেকর্ড।

এবারের বিশ্বকাপের আগে রেকর্ডটা ছিল যুগ্মভাবে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও মেসির। দুজনেরই ২টি করে পেনাল্টি মিস ছিল। এবারের বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করে সে রেকর্ডটা একান্তই নিজের করে নিয়েছেন মেসি। আজ পেনাল্টি মিস করে তিনি গড়লেন আরও এক বিব্রতকর বিশ্বরেকর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Colombia
Scheduled
08 Jul, 02:00 AM
VS
World Cup