সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
রবার্তো মার্টিনেজ ।। ছবি: সংগৃহীত
expand
রবার্তো মার্টিনেজ ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে হারের পর পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। টুর্নামেন্ট থেকে বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানান ৫২ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

মঙ্গলবার (০৭ জুলাই) ড্যালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই তিনি দায়িত্ব নিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় নতুন নেতৃত্বের জন্য জায়গা ছেড়ে দেওয়াই এখন সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।

তার ভা, পর্তুগাল দলের এখন নতুন কণ্ঠস্বর ও নতুন দিকনির্দেশনা প্রয়োজন। বিশ্বকাপ জেতার উদ্দেশ্য পূরণ না হওয়ায় তার দায়িত্ব চালিয়ে যাওয়ার আর কোনো কারণ দেখছেন না তিনি।

মার্তিনেজ জানান, ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়েই পর্তুগাল ফুটবল ফেডারেশনের সঙ্গে তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে। তবে বিদায়বেলায় তিনি দলের পারফরম্যান্স নিয়ে হতাশ নন। তার মতে, পর্তুগাল ব্যর্থ হয়নি; বরং টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সমানতালে লড়াই করেছে। তারপরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় এই অধ্যায়ের সমাপ্তিই উপযুক্ত।

২০২৩ সালের শুরুতে পর্তুগালের দায়িত্ব নেওয়া মার্তিনেজের সময়ের সবচেয়ে বড় অর্জন ছিল ২০২৪-২৫ মৌসুমে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়। সেই প্রতিযোগিতার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। তার অধীনেই আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার নতুন মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের নতুন কোচ কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। দেশটির গণমাধ্যমে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ কোচ হোর্হে জেসুসের নামও উঠে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন