

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের দুই সহ-আয়োজক দল মেক্সিকো এবং কানাডা বিদায় নিয়েছে আগেই। এবার বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিতে হলো মূল আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে। এ জয়ে চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লুকাকু-ডি ব্রুইনারা।
মঙ্গলবার (০৭ জুলাই) সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ৯ম মিনিটেই বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারা। বক্সের ভেতরে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশিংয়ে গোল করেন তিনি।
৩১তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে মালিক টিলম্যান গোল করে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে আবারও গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলারা। নিজের জোড়া গোলের সুবাদে প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের। ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাথু ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান ৩-১ করেন হ্যান্স ভানাকেন।
শেষ দিকে আক্রমণের গতি বাড়ালেও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো যোগ করা সময়ে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু আরও একটি গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে শেষ আটে জায়গা করে নেওয়া বেলজিয়ামের পরবর্তী প্রতিপক্ষ স্পেন। শেষ ষোলোয় পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা।

