সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে কখন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:০২ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

আর সেই সঙ্গে নির্ধারিত হয়েছে তাদের পরবর্তী প্রতিপক্ষও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার মরক্কোর মুখোমুখি হবে ফরাসিরা।

বিশ্বকাপের নকআউট পর্বের সূচি আগেই নির্ধারিত থাকায় শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর থেকেই মরক্কো অপেক্ষায় ছিল ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের বিজয়ীর। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় সফল হয়েছে ফ্রান্স।

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল।

ম্যাচটি ঘিরে ফিরতে পারে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতিও। সেবার ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে উঠেছিল মরক্কো। তবে ফ্রান্সের কাছে হেরে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙে যায়।

এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে আশরাফ হাকিমিদের সামনে। ইতোমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্বে চারটি ম্যাচ জিতে আফ্রিকার সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে অ্যাটলাস লায়নরা।

গ্রুপ পর্বেও দারুণ ছন্দে ছিল মরক্কো। দুই জয় ও এক ড্রয়ে নকআউটে ওঠা দলটি শেষ ষোলোর বাধাও পেরিয়েছে আত্মবিশ্বাসের সঙ্গে। অন্যদিকে নিজেদের গ্রুপের তিনটি ম্যাচই জিতে শেষ ৩২-এ ওঠে ফ্রান্স, এরপর প্যারাগুয়েকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

দুই দলের সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস এবং বর্তমান ফর্ম বিবেচনায় ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটি এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে। জয়ী দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন