

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের রদবদল করেছিলেন। ওই ম্যাচে লিওনেল মেসি, ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলসহ বেশ কয়েকজন নিয়মিত মুখকে বিশ্রামে রাখা হয়।
তবে নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারেন স্কালোনি। মায়ামিতে বাংলাদেশ সময় শনিবার (০৪ জুলাই) ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে মেসির পাশাপাশি এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো মার্টিনেজেরও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রক্ষণভাগে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। ফাকুন্দে মেডিনার জায়গায় অভিজ্ঞ লেফট-ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকোকে খেলানোর কথা ভাবছেন কোচ। একই সঙ্গে ফিটনেস সমস্যা কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ান রোমেরো থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাকে বিশ্রাম দিয়ে নিকোলাস ওতামেন্ডির ওপর ভরসা রাখতে পারেন স্কালোনি।
আক্রমণভাগেও সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জর্ডান ম্যাচে শুরু করা হুলিয়ান আলভারেজ একাদশে থাকতে পারেন, যেখানে লওতারো মার্টিনেজকে বেঞ্চে রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোলের ক্ষেত্রে মেসি-নির্ভরতা কমিয়ে আলভারেজের ফিনিশিং দক্ষতাকে কাজে লাগাতে চাইছেন কোচ—এমনটাই ধারণা বিশ্লেষকদের।
মিডফিল্ডে অবশ্য বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলকে হোল্ডিং রোলে রেখে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে প্লে-মেকারের ভূমিকায় দেখা যেতে পারে। ফলে নিকো পাজ বা লিয়ান্দ্রো পারেদেসের জায়গা পাওয়ার সম্ভাবনা কম।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো (বা ওতামেন্ডি), লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ।


