

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের দল। এবার শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন।
অন্যদিকে, টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি আলোচনায় না থাকলেও চমক দেখিয়েছে সুইডেন। নেদারল্যান্ডস ও জাপানের পেছনে থেকে নকআউটে উঠলেও গ্রুপপর্বে সাত গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে তারা।
দুই দলের লড়াইকে ঘিরে উত্তেজনা থাকলেও পরিসংখ্যান ও সম্ভাবনার হিসাব বলছে, ফ্রান্সই এগিয়ে। ২৫ হাজারবার ম্যাচের ফলাফল সিমুলেশন করে অপ্টার সুপারকম্পিউটার জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফরাসিদের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭৫ দশমিক ১ শতাংশ। সুইডেনের জয়ের সম্ভাবনা মাত্র ৯ দশমিক ৫ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ১৫ দশমিক ৪ শতাংশ।
নকআউট পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনার হিসাবেও এগিয়ে ফ্রান্স। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ফরাসিদের শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৮২ দশমিক ৬ শতাংশ, যেখানে সুইডেনের সম্ভাবনা ১৭ দশমিক ৪ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ১২টি ম্যাচ, সুইডেন ৬টি এবং ড্র হয়েছে ৫টি। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।
এ ছাড়া ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ফ্রান্স, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে

