বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:১৮ পিএম
সংগৃহীত
expand

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে এবার কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে ব্রাজিল। তবে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। গ্রুপপর্বে দারুণ পারফরম্যান্সের পর নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে চায় দলটি।

এর আগে গ্রুপ পর্বে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছিল ব্রাজিল। মরক্কোর সঙ্গে সমতায় শেষ হওয়া ম্যাচের পর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পায় দলটি। এই ফল শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, দলের পারস্পরিক বোঝাপড়াও আরও শক্তিশালী করেছে।

সবকিছু ঠিক থাকলে গ্রুপপর্বের শেষ ম্যাচে যে একাদশ মাঠে নেমেছিল, আনচেলত্তি সেই দলটির ওপরই আস্থা রাখতে পারেন। তবে একটি বড় পরিবর্তন থাকছে পেশির চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় রাফিনিয়া এই ম্যাচে খেলতে পারবেন না।

দারুণ প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই ম্যাচে সব অপশন মাথায় রেখেই মাঠে নামছে দুই দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামা নেইমার খেলতে পারেন এই ম্যাচও। তবে থাকতে নাও পারেন শুরুর একাদশে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, পাকেতা, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, রায়ান, কুনিহা ও ভিনিসিয়ুস।

জাপানের সম্ভাব্য একাদশ

সুজুকি, ওয়াতানাবে, ইতো, ইতাকুরা, দোয়ান, সেকো, তানাকা, নাকামুরা, মায়েদা, উয়েদা ও কামাদা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank