সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৪৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার পরাশক্তি জাপান।

ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে এক পয়েন্ট অর্জনের ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্লু সামুরাইরা।

এতে আগামী ২৯ জুন হিউস্টনে নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।

ডালাস সিটির ম্যাচের প্রথমার্ধে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় জাপান ও সুইডেন।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলায় দ্রুত। ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে লিড নেয় জাপান। অবশ্য জাপানের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সুইডিশরা।

গোল হজমের ঠিক ৬ মিনিট পর ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার চোখধাঁধানো গোলে সমতায় ফেরে সুইডেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।

পয়েন্ট ভাগাভাগিতে সুইডেনেরও শেষ বত্রিশ নিশ্চিত হয়ে গেছে। ৩ ম্যাচে জাপানের ড্র ২টি। জয় ১টি। পয়েন্ট ৫। অন্যদিকে তৃতীয় দল হিসেবে সুইডেন গেল বত্রিশে। ৩ ম্যাচে ১টি করে জয়, হার ও ড্র আছে তাদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন