বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইতিহাস গড়লেন রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:৪৮ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো
expand
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি করেন রোনালদো। আর এতেই পৌঁছে যান ইতিহাসের চূড়ায়।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির এখনো কারও নেই। রোনালদোর পর পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি রয়েছে শুধু তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির।

২০০৬ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলযাত্রা শুরু করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।

রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক। সেবার মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Ghana
Scheduled
24 Jun, 02:00 AM
VS
World Cup