বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে গেলো পর্তুগাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:২৮ পিএম আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। পর্তুগালের অধিনায়ক দ্বিতীয় ম্যাচে নিজেকে ফিরে পেলেন। উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই ঐতিহাসিক গোল পেলেন সিআরসেভেন। তার গোলে এগিয়ে গেল পর্তুগাল।

শুরুতেই সহজ সুযোগ নষ্ট করে পর্তুগাল। বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের উদ্দেশ্যে বক্সে বাড়ানো বল ক্লিয়ার করে দেওয়া হয়। এছাড়া বক্সে দারুণ এক টার্ন নেওয়ার পর পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া তার একটি শট ডিফ্লেক্টেড হয়ে বারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

পর্তুগালের দুর্দান্ত একটি আক্রমণে সুযোগ পান রোনালদো। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের বাড়ানো চমৎকার ক্রস দূরের পোস্টে থাকা অরক্ষিত রোনালদোর কাছে পৌঁছায়। কিন্তু তিনি ঠিকমতো পা লাগাতে পারেননি।

ষষ্ঠ মিনিটে রোনালদো এক নতুন ইতিহাস গড়েন। ষষ্ঠ বিশ্বকাপে গোল করার এক অনন্য কীর্তি। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন। উদ্বোধনী ম্যাচে সুযোগ হাতছাড়া করেছিলেন, তবে ৪১ বছর বয়সী এই তারকা এবার কাছের পোস্টে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জায়গা তৈরি করে নেন। এরপর জোয়াও কানসেলোর বাড়ানো নিচু ক্রসটিকে দারুণ শটে পোস্টের নিচের কোণ দিয়ে জালের ঠিকানায় পাঠিয়ে দেন।

গ্যালারিতে উপস্থিত দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন। তারা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার পর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। নুনো মেন্দেস বাঁ পায়ের নিচু শটে স্কোর ২-০ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Uzbekistan
79'
4 - 0
39' Cristiano Ronaldo
60' Abduvohid Nematov
World Cup