

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে হয়তো শুরুর একাদশে জায়গা পাবেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে রোনালদোকেই দলে রেখেছেন প্রধান কোচ রবের্তো মার্টিনেজ।
বিশ্বকাপের ‘কে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব তুলে ধরে মার্টিনেজ বলেন, দলের খেলার ধরন অনুযায়ী এমন একজন আক্রমণভাগের খেলোয়াড় প্রয়োজন, যিনি নিজের গতিবিধির মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগে জায়গা তৈরি করতে পারেন। তার মতে, এ কাজে রোনালদো এখনো অন্যতম সেরা।
মার্টিনেজ আরও বলেন, রোনালদো শুধু মাঠেই নয়, দলের ভেতরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতার কারণে তিনি দলের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ।
‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে যায় কলম্বিয়া। ফলে শেষ ষোলোর পথে এগিয়ে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয়কে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে পর্তুগাল।
পর্তুগালের শুরুর একাদশ: ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।
