মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই বড় আমার কাছে: মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:২৯ এএম
expand
রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই বড় আমার কাছে: মেসি

পেনাল্টি মিসের পর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন লিওনেল মেসি। ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে এবং নিজের প্রিয় গোল কোনটি? এমন প্রশ্নের উত্তরে বরাবরের মতোই বিনয়ী মেসি খুব সংক্ষেপে বললেন, ‘আমি প্রচণ্ড ক্লান্ত।’

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়া ম্যাচে একটি পেনাল্টি মিস করলেও করেছেন জোড়া গোল। এই জয়ে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি।

ম্যাচে নিজের প্রথম গোলটি করার মাধ্যমে মেসি নারী ও পুরুষ বিশ্বকাপ মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি মার্তার ১৭ গোলের বিশ্বরেকর্ডে ভাগ বসান। এরপর ইনজুরি টাইমে ম্যাচের দ্বিতীয় গোলটি করে তিনি মার্তাকে ছাড়িয়ে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয়ে আমি খুবই খুশি। এটি ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কঠিন একটি জয়, যার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।

এই জয় আমাদের পরবর্তী ধাপের জন্য মানসিক স্বস্তি দেবে।’ প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল পেলে জয়টা আরও সহজ হতে পারত। তবে বিরতির পর অস্ট্রিয়া শক্তিশালী হয়ে ফিরলেও আর্জেন্টিনা যেভাবে ম্যাচটি নিয়ন্ত্রণে রেখেছে, তাতে মেসি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, আজকের দিনটি আমাদের জন্য দুর্দান্ত ছিল। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ানোর সুযোগ আমার কাছে ছিল, তবে দিনশেষে দলের প্রচেষ্টা এবং ফলাফল নিয়ে আমি খুশি।’

চলতি সপ্তাহেই ৩৯ বছরে পা দেবেন মেসি। বর্তমান বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। গ্রুপ ‘জে’-তে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন