

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাইতির বিপক্ষে জয়ের খোঁজে থাকা ব্রাজিল নিজেদের প্রথম গোলটা পেতে পারতো রাফিনিয়ার পা থেকে। ম্যাচের ২২ তম মিনিটে অবিশ্বাস্য এক গোল মিস করেন বার্সেলোনা তারকা। এবার প্রথমার্ধেই তাকে তুলে নিলেন কোচ কার্লো আনচেলত্তি।
চোটের কারণে ৪০ তম মিনিটে রাফিনিয়াকে তুলে নেওয়া হয়। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন বোর্নমাউথ উইঙ্গার রায়ান।
২২ মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন।
অবশ্য এর আগে ম্যাচের ১২ তম মিনিটে একবার বল জালে জড়িয়েছিলেন সেই রাফিনিয়াই। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
রাফিনিয়া না থাকলেও ব্রাজিলকে খুব একটা চিন্তায় পড়তে হচ্ছে না। এরই মধ্যে প্রথমার্ধের খেলা শেষে ৩-০ গোলে এগিয়ে গেছে ব্রাজিল। কুনহার জোড়া গোলের পাশাপাশি জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
