

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সিয়াটলে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১টায় অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে কে ২-০ গোলে পরাজিত করেছে টুর্নামেন্টের সহ-আয়োজকরা।
মরিসিও পচেত্তিনোর শিষ্যরা প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর পর এবারও দাপট দেখায়। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল আসে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোল থেকে। পরে ৪৩ মিনিটে অন্য গোলটি করেন যুক্তরাষ্ট্রের রাইট-ব্যাক অ্যালেক্স ফ্রিম্যান।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে দুই ম্যাচ থেকেই পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে যুক্তরাষ্ট্র নকআউটে জায়গা নিশ্চিত করেছে।
যদিও ম্যাচের আগে যুক্তরাষ্ট্র শিবিরে ধাক্কা ছিল। কাফের চোটের কারণে দলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও দলটি আক্রমণ ও রক্ষণ; দুই বিভাগেই নিয়ন্ত্রিত পারফরম্যান্স উপহার দিয়েছে।
নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া এই হারে নকআউটের লড়াইয়ে চাপে পড়ে গেল। তাদের পরবর্তী ম্যাচ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা প্যারাগুয়ের সঙ্গে। সেই ম্যাচ জিতলেই নকআউট নিশ্চিত করতে পারবে অস্ট্রেলিয়া।
