শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হলেও দুই দশকের বেশি সময় শিরোপার দেখা নেই ব্রাজিলের। অপেক্ষার অবসান ঘটাতে ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এসেছে সেলেসাও দল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে যদিও পয়েন্ট হারিয়েছে। গ্রুপ পর্বে দ্বিতীয়টিতে ভিনিসিয়াস-রাফিনহাদের প্রতিপক্ষ হাইতি।

ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ব্রাজিল-হাইতি ম্যাচ। তার আগে দেখে যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।বাংলাদেশ সংবাদ

ইতিহাস বলছে ব্রাজিল ও হাইতি মুখোমুখি হয়েছে কেবল তিনবার। প্রতিবারই জয় পেয়েছে সেলেসাও দল। সেই ম্যাচগুলোতে ব্রাজিল করেছে ১৭ গোল, হাইতি করতে পেরেছে কেবল এক গোল। সর্বশেষ ২০১৬ সালে কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল তারা।

ফিফা র‌্যাঙ্কিংয়েও দুদলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। ব্রাজিল রয়েছে ৬ নম্বরে, হাইতি ৮৪ নম্বরে। অর্থাৎ, র‌্যাঙ্কিংয়ে দুদলের ব্যবধান ৭৮ ধাপ।

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রদানকারী সংস্থা অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণেও ব্রাজিল এগিয়ে। হিসাব অনুযায়ী, ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।

এদিকে ইতিহাস বলছে ১৯৭৮ সালের পর কোন বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার রেকর্ড নেই ব্রাজিলের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Scotland VS Morocco
54'
0 - 1
2' Ismael Saibari
World Cup