শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো শেষে প্রকাশিত ফিফার পারফরম্যান্সভিত্তিক পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় এনে দেওয়ার পর এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

ফিফার মূল্যায়ন পদ্ধতিতে খেলোয়াড়দের পারফরম্যান্স আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ—এই তিনটি সূচকে বিশ্লেষণ করা হয়। প্রথম রাউন্ড শেষে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট। তার রেটিং ৭.৭৪। আর ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপ মঞ্চে তার প্রথম হ্যাটট্রিক।

এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড।

বিশ্বকাপের শুরুতেই ব্যক্তিগত ও দলীয়—দুই ক্ষেত্রেই দারুণ ছন্দে থাকা মেসি তাই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনার শিরোপা অভিযানে তার এই ফর্ম কত দূর পর্যন্ত দলকে এগিয়ে নিতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank