শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনিস আলমগীরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি নিয়ে সমালোচনা, মুখ খুললেন আরমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৫ আসনের এমপি ব্যারিস্টার আরমানের একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে পোস্ট করেন এমপি আরমান।

পোস্টে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় শেলটেক গ্রুপের মালিকানাধীন নিউজ প্ল্যাটফর্ম 'আলাপ'-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানে কূটনীতিক, সংসদে প্রতিনিধিত্ব থাকা সব দলের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরমান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের একজন অধ্যাপক — কূটনৈতিক অনুষ্ঠানগুলোতে যাঁর সঙ্গে প্রায়ই দেখা হয় — তাঁর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলাম। ঠিক সেই সময় জনাব আলমগীরসহ আরও কয়েকজন এসে আমার সঙ্গে ছবি তুলতে চাইলেন। সৌজন্যবোধ থেকে আমি ফিরিয়ে দিইনি। এখন দেখছি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী এতে মনঃক্ষুণ্ণ হয়েছেন।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই — ভদ্রতা দেখানো মানে এই নয় যে আমি জুলাইয়ের চেতনার সঙ্গে বিন্দুমাত্র আপস করব। আমি সবার আবেগের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের আওতায় আনার প্রশ্নে আমি অটল, আপসহীন — ছিলাম, আছি, থাকব।

সবশেষে আরমান বলেন, জুলাই কোনো সাধারণ স্মৃতি নয় — শহীদদের রক্তে লেখা অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকে এক চুল সরে আসার প্রশ্নই ওঠে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank