শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দি স্বামীর বন্ধুরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই তরুণীর স্বামী কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী এয়ারপোর্ট থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নেহাল নামে স্বামীর বন্ধু বাদীকে ডেকে ডৌবাড়ী ইউনিয়নের অন্তর্গত নগর ডেংরি এলাকার পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে মো, মাসুক আহমদ (৩৮), জুবের আহমদ (৩৫) ও মো. নিজাম উদ্দিন (৩৬) নামে আরও তিনজন ছিলেন। পরে ওই ঘরের ভিতরে নিয়ে বাদীকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণ করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে আসামিরা।

তারা ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে ওই তরুণী ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল ও মাসুককে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল জানান, ৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank