

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ অভিযানের শুরুতেই ধাক্কা খেয়েছিল সুইজারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়েছিল সুইসরা। লস অ্যাঞ্জেলেসে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে আজও যোগ করা সময়ে গোল খেয়েছে সুইজারল্যান্ড। তবে এবার ২৩ মিনিটের ব্যবধানে তারা করেছে চার গোল! তাতে বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে পরের রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে গেছে সুইজারল্যান্ড।
ম্যাড়মেড়ে ম্যাচের সব রোমাঞ্চ যেন জমিয়ে রাখা হয়েছিল শেষের জন্য। ৭৪ মিনিটে ডেডলক ভাঙে সুইজারল্যান্ড।
নির্ধারিত সময়ের বাকি ১৬ মিনিটে আরো দুবার প্রতিপক্ষের জাল কাঁপায় সুইসরা। যোগ করা সময়ে দুই দলই পায় জালের দেখা। সুইজারল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। একাবার করে জাল খুঁজে পেয়েছেন দলটির লেফট উইঙ্গার রুবেন ভারগাস ও অধিনায়ক গ্রানিত জাকা।
বসনিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন এমিন মাহমিচ। এ জয়ে ‘বি’ গ্রুপ থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রাউন্ড অব থার্টি টু-এর পথে অনেকটাই এগিয়ে গেছে সুইজারল্যান্ড।
চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে বাছাই পর্বের প্লে-অফ থেকে বিদায় করে বিশ্বমঞ্চে দ্বিতীয়বারের মতো পা রাখে বসনিয়া। এই আসরে প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডার বিপক্ষে ড্র করে শুরুটা মন্দ করেনি পূর্ব ইউরোপের দেশটি।
সুইজারল্যান্ডের বিপক্ষেও শুরু থেকে দাঁতে দাঁত চেপে লড়ে যায় বসনিয়া।
নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখে মহামূল্যবান ১ পয়েন্টের আশায় ছিল দলটি। তবে শেষের রোমাঞ্চ জিতে নিয়েছে সুইসরা।
