বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোর সঙ্গে ড্র করে যে বার্তা দিলেন রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৩:৪২ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো
expand
ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইউরোপিয়ান দলটিকে। তবে এই ফলাফলে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পর্তুগিজ তারকা বলেন, দলের শুরুটা পরিকল্পনা অনুযায়ী হয়নি, কিন্তু টুর্নামেন্ট এখনও অনেক বাকি। তিনি সতীর্থদের মাথা উঁচু রেখে পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটি ব্যক্তিগতভাবেও খুব একটা ভালো কাটেনি রোনালদোর। ম্যাচজুড়ে কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি তিনি। বিশেষ করে বক্সের ভেতরে পাওয়া একটি সহজ সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখেও পড়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

ম্যাচে গোল করতে না পারায় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনালদোর গোলখরার সময় আরও দীর্ঘ হয়েছে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ ও মহাদেশীয় আসর মিলিয়ে টানা নয় ম্যাচে গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী এই ফুটবলার। যা তার মতো একজন কিংবদন্তির জন্য অবশ্যই হতাশার।

তবে ম্যাচের ফলাফল কিংবা নিজের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে হতাশা দেখাননি রোনালদো। বরং তিনি মনে করেন, গ্রুপপর্বে সামনে থাকা ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে এবং পর্তুগালের লক্ষ্য এখনও অপরিবর্তিত।

গ্রুপপর্বে পর্তুগালের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের প্রথম পর্বের লড়াই।

বিশ্বকাপের মতো বড় আসরে প্রথম ম্যাচে পয়েন্ট হারানো নিঃসন্দেহে পর্তুগালের জন্য সতর্কবার্তা। তবে রোনালদোর বিশ্বাস, দল দ্রুত ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচগুলোতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup