সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জার্সিতে বিশেষ ২টি প্যাচ দেওয়ার কারণ কী ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:৩২ পিএম আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে বিশ্বকাপের শুরুটা দারুণভাবে রাঙিয়েছেন লিওনেল মেসি। এই ম্যাচে আর্জেন্টিনা তার জার্সিতে বিশেষ স্মারক প্যাচ পরে নেমেছিলেন। যা তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে।

ফিফা এবারই বিশেষ নিয়ম করেছে, যেসব খেলোয়াড় ৫ বা তার বেশি বিশ্বকাপে খেলতে নামবেন, তাদের জার্সিতে থাকবে বিশেষ একটি প্যাচ। যার নাম ‘লেগ্যাসি’ প্যাচ। নিয়মানুসারে এটা মেসির ষষ্ঠ বিশ্বকাপ। সে কারণে তিনি এই জার্সির প্যাচ পেয়েছেন আজ।

তার বাঁ হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। আর সেই আর্মব্যান্ডের নিচে লুকিয়ে ছিল দ্বিতীয় প্যাচটি। এটি এমন একটি প্যাচ যা এটি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ প্যাচ। এই প্যাচ দেওয়া হয় গোল্ডেন বল জয়ীদের। মেসি দুইবার গোল্ডেন বল জিতেছেন — ২০১৪ ও ২০২২ সালে।

এই প্যাচ বিশ্বকাপে আছে আর মোটে ১ জন ফুটবলারের জার্সিতে। তিনি হলেন লুকা মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছিলেন তিনি। তারই সুবাদে এবার জার্সিতে এই প্যাচ পাচ্ছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন