বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একদিন তাকে খুব মিস করব, মেসি প্রসঙ্গে স্ক্যালোনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:২৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

লিওনেল মেসির জাদুতে মুগ্ধ শুধু কোটি ফুটবল সমর্থকই নন, তার কাছ থেকে কাজ করা কোচরাও বারবার বিস্মিত হন। বিশ্বকাপে অধিনায়কের দুর্দান্ত হ্যাটট্রিক ও বড় জয়ের পর আবারও সেই মুগ্ধতা প্রকাশ করলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়ে আসর শুরু করেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে মেসির প্রশংসা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। তিনি বলেন, মেসি যেদিন ফুটবলকে বিদায় জানাবেন, সেদিন তার অভাব অনুভব করবে সবাই।

স্কালোনির ভাষায়, মেসির অবদান শুধু গোল বা পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়। মাঠে তার উপস্থিতি, সতীর্থদের ওপর প্রভাব এবং খেলার ধরনই তাকে আলাদা করে তুলেছে। তাই যতদিন তিনি খেলছেন, ততদিন তার খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মেসি। ১৬ গোল নিয়ে তিনি এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।

মেসির এমন পারফরম্যান্সে অবাক নন স্কালোনি। তার মতে, দীর্ঘ দুই দশক ধরে মেসি যেভাবে নিজেকে মেলে ধরেছেন, সেটিই তার অসাধারণত্বের প্রমাণ। শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, বিশ্বের সব ফুটবলপ্রেমীই এমন মুহূর্ত দেখতে চান বলে মন্তব্য করেন তিনি।

তবে বড় জয় পেলেও ম্যাচটিকে সহজ মনে করছেন না স্কালোনি। তার মতে, স্কোরলাইন ৩-০ হলেও মাঠের লড়াই ছিল কঠিন। আলজেরিয়া ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং প্রথম ম্যাচের চাপও ছিল।

আর্জেন্টিনা কোচ আরও বলেন, প্রতিপক্ষ সবসময় সুযোগ তৈরি করবে, তাই শুধু বল দখলে রাখা নয়—রক্ষণেও মনোযোগ দিতে হবে। দলের উন্নতির সুযোগ সবসময় রয়েছে, তবে চাপের মুহূর্তে খেলোয়াড়দের লড়াই করার মানসিকতা তাদের শক্তি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup