বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলে সংসদে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত সংসদ সদস্যদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় জাতীয় সংসদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্যরা তাকে স্বাগত জানান।

এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে তারেক রহমান বলেন, ‘আজ সংসদ চলছে। সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই। আপনারা সংসদে যান।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে জাতীয় সংসদে উপস্থিত হন।

পরে সংসদ ভবন থেকে নিজের ফেসবুক পোস্টে এমপি এমরান আহমদ চৌধুরী লেখেন, বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।

তিনি আরও লেখেন, তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে, তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup