বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত জর্ডানের বিপক্ষে দাপট দেখাল অস্ট্রিয়া

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে নেমে চমক দেখিয়েছে জর্ডান। শক্তিশালী অস্ট্রিয়ার বিপক্ষে দীর্ঘ সময় সমানে লড়াই করলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এশিয়ার দলটিকে।

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় অস্ট্রিয়া। সেই ধারাবাহিকতায় ২১ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে রোমানো শ্মিডের দুর্দান্ত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে অস্ট্রিয়া।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর ঘুরে দাঁড়ায় জর্ডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই নুর আল-রাওয়াবদেহের গোলে ম্যাচে সমতা ফেরায় তারা।

এরপর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৬৬ মিনিটে অস্ট্রিয়ার মার্কো আরনাউতোভিচ গোল করলেও ভিএআরের পর তা বাতিল হয়। ফলে ম্যাচে তখনো ১-১ সমতা বজায় ছিল।

তবে ৭৬ মিনিটে ভাগ্য সহায় হয়নি জর্ডানের। কর্নার থেকে আসা বল পরিষ্কার করতে গিয়ে ডিফেন্ডার ইয়াজান আল-আরবের পায়ে লেগে বল নিজেদের জালে ঢুকে যায়। আত্মঘাতী সেই গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup