বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মুখে মাস্ক পরে খেললেন জিদানের ছেলে

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:৪৫ পিএম আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচে সবার নজর কেড়েছেন গোলরক্ষক লুকা জিদান। মুখে কালো মাস্ক পরে মাঠে নামায় শুরু থেকেই তাকে নিয়ে কৌতূহল তৈরি হয় ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে এটি কোনো ফ্যাশন নয়, বরং গুরুতর চোট সামলে মাঠে ফেরার এক বিশেষ ব্যবস্থা।

জানা গেছে, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মুখে বড় ধরনের আঘাত পান লুকা। এতে তার চোয়াল ও থুতনির হাড় ক্ষতিগ্রস্ত হয়।

এ ধরনের চোটে সাধারণত দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়। অস্ত্রোপচারের প্রয়োজনীয়তাও দেখা দিতে পারে। কিন্তু বিশ্বকাপে খেলার লক্ষ্য থাকায় লুকা দ্রুত মাঠে ফেরার পথ বেছে নেন।

চিকিৎসকদের পরামর্শে তার জন্য তৈরি করা হয় বিশেষ কার্বন ফাইবারের ফেস মাস্ক। হালকা কিন্তু শক্তিশালী এই সুরক্ষা সরঞ্জাম আঘাতের চাপ সরাসরি চোয়ালে পৌঁছাতে বাধা দেয় এবং খেলোয়াড়কে ঝুঁকি কমিয়ে মাঠে থাকার সুযোগ করে দেয়।

শুধু চোট নয়, লুকা জিদানের জাতীয় দল বেছে নেওয়ার গল্পও আলাদা গুরুত্ব বহন করে। ফ্রান্সে জন্ম নেওয়া এই গোলরক্ষকের পারিবারিক শিকড় আলজেরিয়ায়। পূর্বপুরুষের দেশের প্রতি সম্মান থেকেই তিনি আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup