বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেখে নিন ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার একাদশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:০৫ এএম আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:০৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচ শুরুর আগে নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেছে দুই দলই। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে উভয় পক্ষ।

ইংল্যান্ডের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অধিনায়ক হ্যারি কেইন। তাকে সহায়তা করবেন দুই উইঙ্গার অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে। আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় থাকছেন জুড বেলিংহ্যাম, আর মাঝমাঠে তাকে সহযোগিতা করবেন ডেকলান রাইস ও ইলিয়ট অ্যান্ডারসন।

ইংল্যান্ডের একাদশে সবচেয়ে আলোচিত বিষয় হলো বুকায়ো সাকার অনুপস্থিতি। ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকায় কোচ টমাস টুখেল তাকে শুরু থেকেই মাঠে নামাননি। তার পরিবর্তে গতি ও আক্রমণাত্মক শক্তি বাড়াতে গর্ডনকে সুযোগ দেওয়া হয়েছে।

রক্ষণভাগে ইংল্যান্ডের হয়ে খেলবেন নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস ও রিস জেমস। গোলবারের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ জর্ডান পিকফোর্ড। ৪-২-৩-১ ফরমেশনে খেলবে ইংল্যান্ড।

অন্যদিকে ক্রোয়েশিয়ার মাঝমাঠের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তার সঙ্গে রয়েছেন পেতার সুচিচ ও মার্টিন বাতুরিনা। আক্রমণে দেখা যাবে ইভান পেরিসিচ, পেতার মুসা এবং মারিও পাশালিচকে।

ক্রোয়েশিয়ার শুরুর একাদশে জায়গা হয়নি আন্তে বুদিমির, আন্দ্রেই ক্রামারিচ ও মাতেও কোভাচিচের। তাদের পরিবর্তে কোচ আস্থা রেখেছেন মুসা, পাশালিচ ও সুচিচের ওপর।

রক্ষণভাগে ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামবেন ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ ও ইয়োসিপ স্তানিশিচ। গোলপোস্টে থাকবেন দমিনিক লিভাকোভিচ। তারাও ৪-২-৩-১ ফরমেশনে খেলবে।

ইংল্যান্ডের একাদশ:

জর্ডান পিকফোর্ড; নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস, রিস জেমস; ইলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম; অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে।

ক্রোয়েশিয়ার একাদশ:

দমিনিক লিভাকোভিচ; ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ স্তানিশিচ; লুকা মদ্রিচ, পেতার সুচিচ, মার্টিন বাতুরিনা; ইভান পেরিসিচ, পেতার মুসা, মারিও পাশালিচ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup